আজ রোববার (৮ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত।
হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি বলে মনে করা হয়। কালীপূজা মূলত শক্তির পূজা — জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের ভাবনাই এই পূজার মর্মকথা।
লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামের মধ্য দিয়ে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।
রাজধানীতেও আজ বিভিন্ন মন্দির ও মণ্ডপে শ্যামাপূজা হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে আজ শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
সূত্র: প্রথম আলো
শ্যামাপূজা আজ
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আজ রোববার দেশজুড়ে শ্রীশ্রী শ্যামাপূজা উদযাপিত হচ্ছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দিরসহ রাজধানীর বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজা হবে।
সূত্র: প্রথম আলো




